মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ
Mor sondhay tumi
পূজা
৫১৯ মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ, তোমায় করি গো নমস্কার। মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ, তোমায় করি গো নমস্কার। এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে তোমায় করি গো নমস্কার। এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে তোমায় করি গো নমস্কার। এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল-আসনে তোমায় করি গো নমস্কার। এই স্তব্ধ তারার মৌনমন্ত্রভাষণে তোমায় করি গো নমস্কার। এই কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে তোমায় করি গো নমস্কার। এই গন্ধগহন-সন্ধ্যাকুসুম-মালাতে তোমায় করি গো নমস্কার॥
প্রতিবর্ণীকরণ
Mor sondhay tumi sundarobeshe esechho, Tomay kori go namoskar. Mor andhokarer antore tumi hesechho, Tomay kori go namoskar. Ei namro nirab soumyo gobhir aakashe Tomay kori go namoskar. Ei shaanto sudhir tandranibir baatase Tomay kori go namoskar. Ei klaanto dharar shymalaanchalo-aasone Tomay kori go namoskar. Ei stabdho taarar mounomantrobhaashone Tomay kori go namoskar. Ei karmo ante nibhrito paanthoshalate Tomay kori go namoskar. Ei gandhogahono sondhyakusumo-maalate Tomay kori go namoskar.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 519(পূজা)
- উপ-পর্যায়
- সুন্দর
- রাগ
- ইমন
- তাল
- দাদরা
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- কোল্কত
- স্বরবিতান খণ্ড
- 40
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 17 June 1914(৩ আষাঢ় ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?