না বাঁচাবে আমায় যদি
Na bachabe amay jodi
পূজা
২০৬
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?
কিসের তরে এই আয়োজন এমন কলরবে?।
অগ্নিবাণে তূণ যে ভরা, চরণভরে কাঁপে ধরা,
জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে॥
বক্ষ আমার এমন ক’রে বিদীর্ণ যে করো
উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?
এই-যে আমার ব্যথার খনি জোগাবে ওই মুকুট-মণি–
মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে॥ প্রতিবর্ণীকরণ
Naa bnaachabe aamay jodi maarbe keno tabe ? Kiser tare ei aayojan emon kalorabe ? Ognibaane tun je bhara, charonbhare knaape dhara, Jibandaata metechhe je maron mohatsabe. Bokkho aamar emon kore bidirno je karo Utso jodi naa baahiray habe kemontaro ? Ei je aamar byathar khoni jogabe oi mukut-moni - Marondukhe jaagabe mor jibanballabhe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 206(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- রাগ
- ভৈরবি
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতলি
- প্রকাশিত
- প্রোবসি
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- 44
- স্বরলিপি
- সুধির চন্দ্র কর
- রচনাকাল
- 11 September 1914(২৬ ভাদ্র ১৩২১)
এখনও কোনো অনুবাদ নেই।