গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / প্রেম
না চাহিলে যারে পাওয়া যায়
Na chahile jare
প্রেম
না চাহিলে যারে পাওয়া
যায়, তেয়াগিলে আসে হাতে,
দিবসে সে ধন হারায়েছি
আমি– পেয়েছি আঁধার রাতে॥
না দেখিবে তারে, পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে
দিয়ে জাগো–
তারায় তারায় রবে তারি
বাণী, কুসুমে ফুটিবে প্রাতে॥
তারি লাগি যত ফেলেছি অশ্রুজল
বীণাবাদিনীর শতদলদলে করিছে সে টলোমল।
মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে
ঝলকে,
শান্ত হাসির করুণ
আলোকে ভাতিছে নয়নপাতে॥ প্রতিবর্ণীকরণ
Na chaahile jaare paawa jaay, teyagile aase haate,
Dibase se dhan haarayechhi aami - peyechhi aandharo raate.
Na dekhibe taare, paroshibe na go, taari paane praan mele diye jaago -
Taaray taaray rabe taari baani, kusume phutibe praate.
Taari laagi jato phelechhi oshrujal
Binabaadinir shatodalodale korichhe se talomal.
Mor gaane gaane paloke paloke jhalosi utthichhe jhaloke jhaloke,
Shaanto haasiro koruno aaloke bhaatichhe nayonpaate.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন - স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →