না সখা, মনের ব্যথা
Na sokha moner byatha
নাট্যগীতি
না সখা, মনের ব্যথা কোরো না গোপন। যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায় রুধিয়া রেখো না তাহা আমারি কারণ। চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি— ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি। মাথা খাও— অভাগীরে কোরো না বঞ্চনা, ছদ্মবেশে আবরিয়া রেখো না যন্ত্রণা। মমতার অশ্রুজলে নিভাইব সে অনলে, ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা॥
প্রতিবর্ণীকরণ
Na sakha, moner byatha koro na gopan. Jabe oshrujal haay uchchhwosi utthite chaay Rudhiya rekho na taaha aamari kaaron. Chini, sakha chini tabo o daarun haasi - Or cheye kato bhaalo oshrujaloraashi. Maatha khaao - abhaageere koro na banchona, Chhaddabeshe aboriya rekho na jantrona. Mamotar oshrujale nibhaibo se anale, Bhaalo jodi baso tabe raakho e praarthona.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 17(নাট্যগীতি)
- রাগ
- ইমন-কল্যাণ
- তাল
- কাওয়ালি
- প্রকাশিত
- ভারতী
- স্বরবিতান খণ্ড
- স্বরলিপি পাওয়া যায়নি
- রচনাকাল
- 1879(১২৮৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।