নহ মাতা, নহ কন্যা, নহ বধূ
Naho mata naho konya
নাট্যগীতি
নহ মাতা, নহ
কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী হে নন্দনবাসিনী উর্বশী।
গোষ্ঠে যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি
তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জ্বালো সন্ধ্যাদীপখানি।
দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে
স্মিতহাস্যে নাহি চল লজ্জিত
বাসরশয্যাতে অর্ধরাতে।
উষার উদয়-সম অনবগুণ্ঠিতা তুমি অকুণ্ঠিতা॥
সুরসভাতলে যবে নৃত্য করো পুলকে উল্লসি
হে
বিলোল হিল্লোল উর্বশী,
ছন্দে নাচি উঠে সিন্ধুমাঝে তরঙ্গের দল,
শস্যশীর্ষে শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল,
তোমার মদির গন্ধ অন্ধ বায়ু বহে চারি ভিতে,
মধুমত্ত ভৃঙ্গ-সম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিতে উদ্দাম
গীতে।
নূপুর গুঞ্জরি চলো আকুল-অঞ্চলা বিদ্যুতচঞ্চলা
॥ প্রতিবর্ণীকরণ
Naho mata, naho konya, naho bodhu, sundari rupasi hey nandanobaasini urboshi. Gosthe jabe naame sondhya shraanto dehe swarnanchalo taani Tumi kono grihopraante naahi jwaalo sodhadipkhani. Dwidhaay jorito pade kamprobokkhe namronetropaate Smitohaasye naahi chalo lojjito basarsojjate ardhoraate. Ushaar udayo-samo anaboguntthita tumi akuntthita. Surosabhatale jabe nrityo karo pulake ullosi Hey bilol hillol urboshi, Chhande naachi utthe sindhumaajhe taronger dal, Shoshyoshirshe shihoriya knaapi utthe dharar anchal, Tomar modir gandho andho baayu bohe chaari bhite, Modhumatto bhringo-samo mugdho kobi phire lubdho chite uddam gite. Nupur gunjori chalo aakulo-anchala bidyutochanchala.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 114(নাট্যগীতি)
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 62
- স্বরলিপি
- প্রফুল্লকুমার দাস
- রচনাকাল
- 1895(১৩০২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?