গান / পূজা

নাই বা ডাকো রইব তোমার দ্বারে

Nai ba dako roibo tomar

পূজা
নাই  বা ডাকো রইব  তোমার দ্বারে,

              মুখ  ফিরালে ফিরব  না এইবারে॥

                 বসব  তোমার পথের  ধূলার ’পরে,

                 এড়িয়ে  আমায় চলবে  কেমন করে–

                 তোমার  তরে যে জন  গাঁথে মালা

                 গানের কুসুম জুগিয়ে দেব তারে॥

              রইব  তোমার ফসল-খেতের  কাছে

              যেথায়  তোমার পায়ের  চিহ্ন আছে।

                 জেগে  রব গভীর  উপবাসে

                 অন্ন  তোমার আপনি  যেথায় আসে–

                 যেথায়  তুমি লুকিয়ে  প্রদীপ  জ্বালো

                 বসে রব সেথায় অন্ধকারে॥

প্রতিবর্ণীকরণ

Naai baa daako roibo tomar dwaare,
Mukh phirale phirbo naa eibare.
Bosbo tomar pather dhular pare,
Eriye aamay cholbe kemon kore -
Tomar tare je jan gnaathe maala
Gaaner kusum jugiye debo taare.
Roibo tomar phasol-kheter kaachhe
Jethaay tomar paayer chinho aachhe.
Jege rabo gobhir upobase
Annyo tomaar aapni jethay aase -
Jethay tumi lukiye prodeep jwaalo
Bose rabo sethay andhokare.