গান / প্রেম

না না) নাই বা এলে যদি সময় নাই (নাই বা এলে যদি সময় নাই)

Nai ba ele jodi

প্রেম
না না )
নাই বা এলে যদি সময় নাই,

    ক্ষণেক এসে বোলো না গো ‘যাই যাই যাই’॥

আমার প্রাণে আছে জানি  সীমাবিহীন গভীর বাণী,

    তোমায়
চিরদিনের কথাখানি বলব–   বলতে যেন পাই॥

যখন    দখিনহাওয়া কানন ঘিরে

এক কথা কয় ফিরে ফিরে,

পূর্ণিমাচাঁদ কারে চেয়ে  এক তানে দেয় আকাশ ছেয়ে,

    যেন   সময়হারা সেই সময়ে
একটি সে গান গাই॥

প্রতিবর্ণীকরণ

Na na)  Naai ba ele jodi samay naai,
Khanek ese bolo na go 'jaai jaai jaai'.
Aamar praane aachhe jaani  simabiheen gobhir baani,
Tomay  chirodiner kathakhani bolbo -   bolte jeno paai.
Jakhon   dokhinhaawa kaanon ghire
Ek katha koy phire phire,
Purnimachnaad kaare cheye    ek taane dey aakash chheye,
Jeno   samayhaara sei samaye ekti se gaan gaai.