নিদ্রাহারা রাতের এ গান
Nidrahara rater e gan
প্রেম
১২
নিদ্রাহারা রাতের এ গান বাঁধব
আমি কেমন সুরে।
কোন্ রজনীগন্ধা হতে আনব সে তান
কন্ঠে পূরে॥
সুরের কাঙাল আমার
ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথা
সাঁঝ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে॥
ওগো, সে কোন্ বিহান বেলায় এই
পথে কার পায়ের তলে
নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল
শিশিরজলে।
অলকে তার একটি গুছি করবীফুল রক্তরুচি,
নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে॥ প্রতিবর্ণীকরণ
Nidrahara raater e gaan bnaadhbo aami kemon sure. Kon rajonigandha hote aanbo se taan kanthe pure. Surer kaangal aamar byatha chhaayar kaangal roudra jatha Snaajh-sakaale boner pathe udaas hoye beray ghure. Ogo, se kon bihan belay ei pathe kaar paayer tale Naam-na-jaana trinokusum shiurechhilo shishirjale. Aloke taar ekti guchhi karobiphul raktoruchi, Nayon kare ki phul chayon nil gagone dure dure.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 12(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- গৌড়-সারং
- তাল
- ষষ্ঠী
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- ভারতী
- স্থান
- শিলাইদহ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 27 March 1922(১৩ চৈত্র ১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।