নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর
Nil anjanoghano punjochhayay
প্রকৃতি
নীল-
অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর হে
গম্ভীর!
বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর–
ঝঙ্কৃত
তার ঝিল্লির মঞ্জীর হে গম্ভীর॥
বর্ষণগীত
হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,
কদম্ববন
গভীর মগন আনন্দঘন গন্ধে–
নন্দিত তব
উৎসবমন্দির হে গম্ভীর॥
দহনশয়নে
তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা,
পাঠালে
তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা।
মাটির
কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ–
নব-অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ–
ছিন্ন
হয়েছে বন্ধন বন্দীর হে গম্ভীর॥ প্রতিবর্ণীকরণ
Nil anjano ghano punjochhaayay sambrito ambar hey gombhir ! Bonolokkhir kompito kaay chanchalo antor - Jhonkrito taar jilliro monjir hey gombhir. Barshonogito holo mukhorito meghomondrito chhande, Kadambobono gobhiro magono aanondoghano gandhe - Nandito tabo utsabomondir hey gombhir. Dahonoshayone tapto dharoni porechhilo pipasarta, Paathale taahare indroloker amritobaarir baarta. Maatir kothin baadha holo khin, dike dike holo dirno - Nabo ankuro-joyopatakay dharatol somakirno - Chinno hoyechhe bandhano bondir he gombhir.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 55(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- Megh-Malhar
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- প্রকাশিত
- প্রোবসি
- স্বরবিতান খণ্ড
- 3
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 10 August 1929(২৬ শ্রাবণ ১৩৩৬)
ইংরেজি
Sky saturated with deep blue shade of cloud as KAJAL, O the Extreme! Trembling body of Forest-LAKSHMI, her heart agitated – Struck is the thunderous feet-jewellery, O the Extreme. Air filled with rain-song in a cloud-roaring cadence, KADAM-forest occupied deep with joy-soaked aroma – Your festive-temple is full of delight, O the Extreme. Earth lay roasted on the fiery bed, parched, You have sent her the message of aqueous-potion from the paradise. Stubborn soil loosen up, cracks emerge at all directions – The surface fills with winning flags of newborn saplings – Straps of the hostage ripped apart, O the Extreme.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস