নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল
Nil digonte oi phuler
প্রকৃতি
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল। বসন্তে সৌরভের শিখা জাগল॥ আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাঁধা॥ বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল। সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল॥ নীল দিগন্তে মোর বেদনখানি লাগল। অনেক কালের মনের কথা জাগল। এল আমার হারিয়ে-যাওয়া কোন্ ফাগুনের পাগল হাওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল। সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল॥
প্রতিবর্ণীকরণ
Nil digante oi phuler aagun laaglo, Basonte sourabher shikha jaaglo. Aakasher laage dhnaadha robir aalo oi ki bnaadha. Bujhi dharar kaachhe aapnake se maaglo, Sorshekhete phul hoye taai jaaglo. Nil digante mor bedankhani laaglo, Anek kaaler moner katha jaaglo. Ele aamar haariye jaawa kon phaaguner paagol haawa. Bujhi ei phaagune aapnake se maaglo, Sorshekhete dheu hoye taai jaaglo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 262(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- পরজ-বসন্ত
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৪ (নবগীতিকা) / ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1922(১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।