নীরব রজনী দেখো মগ্ন জোছনায় সুরান্তর
Nirabo rajani dekho
নাট্যগীতি
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়। ধীরে ধীরে, অতি ধীরে, অতি ধীরে গাও গো॥ ঘুমঘোরময় গান বিভাবরী গায়— রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো॥ নিশার কুহকবলে নীরবতাসিন্ধুতলে মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্বচরাচর— প্রশান্ত সাগরে হেন তরঙ্গ না তুলে যেন অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের স্বর। তটিনী কী শান্ত আছে— ঘুমাইয়া পড়িয়াছে বাতাসের মৃদুহস্ত-পরশে এমনি ভুলে যদি ঘুমে ঘুমে তটের চরণ চুমে সে চুম্বনধ্বনি শুনে চমকে আপনি। তাই বলি, অতি ধীরে, অতি ধীরে গাও গো— রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো॥
প্রতিবর্ণীকরণ
Nirabo rajoni dekho magno jochhonaay. Dhire dhire, oti dhire, oti dhire gaao go. Ghumoghormoy gaan bibhabori gaay - Rajonir kantho-saathe sukantho milao go. Nishar kuhakobale nirabotasindhutale Magno hoye ghumayichhe bishwocharachar - Proshanto saagore heno tarongo na tule jeno Adhiro uchchhasomoy songiter swar. Totini ki shaanto aachhe - ghumaiya poriyachhe Baataser mriduhasto-paroshe emoni Bhule jodi ghume ghume toter charon chume Se chumbanodhwoni shune chamoke aaponi. Taai boli, oti dhire,oti dhire gaao go - Rajonir kantho-saathe sukantho milao go.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 3(নাট্যগীতি)
- তাল
- মধ্যমান
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- Bhagna-hridoy
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- 20
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1878(১২৮৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?