নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে
Nirjan rate nihshabdo
প্রেম ও প্রকৃতি
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে । দুযারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি— তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে । জাগালে না শিযরে দীপ জ্বলে— এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে, চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ মেলে ॥ বিদাযের যাত্রাকালে পুষ্প-ঝরা বকুলের ডালে দক্ষিণপবনের প্রাণে রেখে গেলে বল নি যে কথা কানে কানে— বিরহবারতা অরুণ-আভার আভাসে রাঙাযে গেলে ॥
প্রতিবর্ণীকরণ
Nirjano raate nihshabdo charonopaate keno ele. Duware mamoswapner dhan-samo e je dekhi – Tabo kanther maala e ki gechho phele. Jaagale na shiyare dip jwele – Ele dhire dhire nidraar tire tire, Chaamelir ingit aase je baatase lojjito gandho mele. Bidaayer jaatrakale puspo jhara bokuler daale Dokkhinopaboner praane Rekhe gele balo ni je katha kaane kaane – Birahobaarota aruno aabhar abhaase rangaye gele.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 96(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- মিশ্র-কেদারা
- তাল
- ৪ মত্র
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৬২
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- 1940(১৩৪৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।