নিশার স্বপন ছুটল রে
Nishar swapan chhutlo re
পূজা
২৭১
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে॥
রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ-পানে–
হৃদয়শতদলের সকল দলগুলি এই ফুটল রে এই ফুটল রে॥
দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে
নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে।
আকাশ হতে প্রভাত-আলো আমার পানে হাত বাড়ালো,
ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে এই উঠল রে॥ প্রতিবর্ণীকরণ
Nishar swapon chhutlo re, ei chhutlo re, tutlo bnaadhan tutlo re. Roilo na aar aaral praane, beriye elem jagot-paane - Hridoyshatodaler sakol dalguli ei phutlo re, ei phutlo re. Duwar aamar bhenge sheshe dnaarale jei aapni ese Nayonjale bhese hridoy charontale lutlo re. Aakash hote probhat aalo aamar paane haat baaralo, Bhaanga kaarar dwaare aamar jayodhwoni utthlo re, ei uthlo re.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 271(পূজা)
- উপ-পর্যায়
- জাগোরোন
- রাগ
- ভৈরবি
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্বরবিতান খণ্ড
- 38
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / দিনেন্দ্রনাথ ঠাকুর / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 3 September 1909(১৮ ভাদ্র ১৩১৬)
ইংরেজি
REJOICE! For Night's fetters have broken, the dreams have vanished. Thy word has rent its veils, the buds of morning are opened; awake, 0 sleeper! Light's greetings spread from the East to the West, And at the ramparts of the ruined prison rise the paeans of Victory!
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস