নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে
Nishidin bharosa rakhis
স্বদেশ
নিশিদিন ভরসা রাখিস, ওরে
মন, হবেই হবে।
যদি পণ করে
থাকিস সে পণ তোমার রবেই রবে।
ওরে মন, হবেই হবে॥
পাষাণসমান আছে
পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে,
আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে॥
সময় হল, সময় হল– যে যার আপন
বোঝা তোলো রে–
দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে।
ঘণ্টা যখন উঠবে
বেজে দেখবি সবাই আসবে সেজে–
এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে॥ প্রতিবর্ণীকরণ
Nishidin bharsa raakhis, orey mon, habei habe. Jodi pon kore thaakis se pon tomar rabei rabe. Ore mon, habei habe, Paashansamaan aachhe pore, praan peye se utthbe ore, Aachhe jaara bobaar moton taarao katha kabei kabe. Ore mon, habei habe. Samay holo, samay holo - je jaar aapon bojha tolo re - Dukkho jodi maathay dhoris se dukkho tor sabei sabe. Ore mon, habei habe. Ghanta jakhon utthbe beje dekhbi sabai aasbe seje - Ek saathe sab jaatri jato eki raasta labei labe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- স্বদেশ · 6(স্বদেশ)
- রাগ
- Bibhas-Baul
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- বন্গদর্শন
- স্বরবিতান খণ্ড
- 46
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1905(১৩১২)
ইংরেজি
HOLD THY FAITH firm, my heart, the day will dawn. The seed of promise is deep in the soil, it will sprout. Sleep, like a bud, will open its heart to the light, and the silence will find its voice. The day is near when thy burden will become thy gift, and thy sufferings will light up thy path.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস