নিশীথে কী কয়ে গেল মনে
Nishithe ki koye gelo
প্রেম
নিশীথে কী
কয়ে গেল মনে কী জানি, কী জানি।
সে কি
ঘুমে, সে কি জাগরণে কী জানি, কী জানি॥
নানা কাজে
নানা নানা মতে ফিরি ঘরে, ফিরি পথে–
সে কথা কি
অগোচরে বাজে ক্ষণে ক্ষণে। কী জানি, কী জানি॥
সে কথা কি অকারণে ব্যথিছে
হৃদয়, একি ভয়, একি জয়।
সে কথা কি কানে কানে বারে বারে
কয় ‘আর নয়’ ‘আর নয়’।
সে কথা কি
নানা সুরে বলে মোরে ‘চলো দূরে’–
সে কি বাজে
বুকে মম, বাজে কি গগনে। কী জানি, কী জানি॥ প্রতিবর্ণীকরণ
Nishithe ki koye gelo mone ki jaani ki jaani. Se ki ghum se ki jaagorane, ki jaani ki jaani. Naana kaaje naana mate phiri ghare, phiri pathe - Se katha ki agochare baaje khane khane. Ki jaani, ki jaani. Se katha ki akaarone byathichhe hriday, eki bhay, eki joy. Se katha ki kaane kaane baare baare koy 'aar noy' 'aar noy'. Se katha ki naana sure bale more 'chalo dure' - Se ki baaje buke mamo, baaje ki gogane. Ki jaani, ki jaani.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 127(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ভৈরবী
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1926(১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।