নিশীথরাতের প্রাণ
কোন্ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান॥
মনের সুখে তাই আজ গোপন কিছু নাই,
আঁধার-ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান॥
দখিন-হাওয়ায় তার সব খুলেছে
দ্বার।
তারি নিমন্ত্রণে আজি ফিরি বনে বনে
সঙ্গে করে এনেছি এই
রাত-জাগা মোর গান॥
প্রতিবর্ণীকরণ
Nishotoraater praan
Kon sudha je chnaader aaloy aaj korechhe paan.
Moner sukhe taai aaj gopan kichhu naai,
Aandhar dhaaka bhenge phele sob korechhe daan.
Dokhin haaway taar sob khulechhe dwaar.
Taari nimantrane aaji phiri bone bone,
Songe kore enechhi ei
Raat-jaaga mor gaan.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1923(১৩৩০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।