ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার
O chand chokher jaler
প্রেম
ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে, হল কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে॥ আমার তরী ছিল চেনার কূলে, বাঁধন যে তার গেল খুলে ; তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন্ অচেনার ধারে॥ পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে, আমি সে কোন্ আকুল আলোর দিশাহারা রাতে। সেই পথ-হারানোর অধীর টানে অকূলে পথ আপনি টানে, দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে॥
প্রতিবর্ণীকরণ
O chnaad, chokher jaler laaglo jowar dukher paarabare, Holo kaanay kaanay kaanakaani ei paare oi paare. Aamar tori chhilo chenar kule, bnaadhon je taar gelo khule; Taare haaway haaway niye gelo kon achenar dhaare. Pothik sabai periye gelo ghaater kinarate, Aami se kon aakul aaloy dishahaara raate. Sei path-haaranor adhir taane akule path aapni taane, Dik bholabar paagol aamar haase andhokare.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 242(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- পিলু
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- Rakta-karabi
- স্বরবিতান খণ্ড
- 1
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1924(১৩৩১)
ইংরেজি
A lament heaves and bursts on the shore of the sea, The whispers of forgotten days are born in new leaves to die again.
অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর
AI অনুবাদ
যন্ত্রে তৈরি — কাব্যিক সূক্ষ্মতা হারাতে পারে। উপরের মানব-অনুবাদই প্রামাণিক।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?