ও দেখা দিয়ে যে চলে গেল
O dekha diye je chole gelo
প্রেম
ও দেখা
দিয়ে যে চলে গেল ও চুপিচুপি কী
বলে গেল।
যেতে
যেতে গো, কাননেতে গো ও কত যে ফুল দ’লে গেল॥
মনে মনে কী ভাবে কে জানে, মেতে আছে ও যেন কী গানে,
নয়ন হানে আকাশ-পানে– চাঁদের হিয়া গ’লে গেল॥
ও পায়ে
পায়ে যে বাজায়ে চলে বীণার ধ্বনি তৃণের দলে।
কে জানে কারে ভালো কি বাসে, বুঝিতে নারি কাঁদে কি হাসে,
জানি নে ও কি ফিরিয়া আসে– জানি নে ও কি ছ’লে গেল॥ প্রতিবর্ণীকরণ
O dekha diye je chole gelo o chupi chupi ki bole gelo. Jete jete go, kaanonete go o kato je phool dole gelo. Mone mone ki bhaabe ke jaane, mete aachhe o jeno ki gaane, Nayon haane aakash-paane - chnaader hiya gole gelo. O paaye paaye je baajaye chale binar dhwoni triner dale. Ke jaane kaare bhaalo ki baase, bujhite naari knaade ki haase, Jaani ne o ki phiriya aase - jaani ne o ki chhole gelo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 295(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- বাউল-সুর
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৬ (গীতপঞ্চাশিকা)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1916(১৩২৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।