গান / মায়ার খেলা

ও কি এল, ও কি এল না—

O ki elo o ki elo na 2

মায়ার খেলা
ও কি এল, ও কি এল না—
বোঝা গেল না, গেল না ।
ও কি মাযা কি স্বপনছাযা—ও কি ছলনা ।
ধরা কি পডে ও রূপেরই ডোরে ।
গানেরই তানে কি বাঁধিবে ওরে ।
ও-যে চিরবিরহেরই সাধনা ।
ওর বাঁশিতে করুণ কি সুর লাগে
বিরহমিলনমিলিত রাগে ।
সুখে কি দুখে ও পাওযা না-পাওযা,
হৃদযবনে ও উদাসী হাওযা—
বুঝি শুধু ও পরম কামনা ॥
এ কি স্বপ্ন ! এ কি মাযা !
এ কি প্রমদা ! এ কি প্রমদার ছাযা ॥

প্রতিবর্ণীকরণ

O ki elo, o ki elo na -
Bojha gelo na, gelo na
O ki maaya ki swapon chhaya -  o ki chhalona.
Dhara ki pare o ruperi dore,
Gaaner e taane ki bnaadhibe ore.
O-je chirobiraheri saadhona.
Or bnaanshite koruno ki suro laage
Birahomilanomilito raage.
Sukhe ki dukhe o paawa na-paawa,
Hridayobone o udaashi haawa -
Bujhi shudhu o paromokaamona.
E ki swapno ! E ki maaya !
E ki Promoda ! E ki Promodar chaaya.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান