ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে
O nithur aro ki ban
পূজা
২১৭
ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে?
তুমি মর্মে আমায় মারবে হিয়ার কাছে॥
আমি পালিয়ে থাকি, মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো–
কোথাও কিছু আঘাত লাগে পাছে॥
আমি মারকে তোমার ভয় করেছি ব’লে।
তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে।
যে দিন সে ভয় ঘুচে যাবে সে দিন তোমার বাণ ফুরাবে গো–
মরণকে প্রাণ বরণ করে বাঁচে॥ প্রতিবর্ণীকরণ
O nitthur, aaro ki baan tomaar tune aachhe ? Tumi marme aamay maarbe hiyar kaachhe. Aami paaliye thaaki, mudi aankhi, aanchol diye mukh je dhaaki go - Kothaao kichhu aaghat laage paachhe. Aami maarke tomar bhoy karechhi bole Taai to emon hriday otthe jwole. Je din se bhay ghuche jaabe se din tomaar baan phurabe go - Maronke praan baron kore bnaache.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 217(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- রাগ
- Baul-Sur
- তাল
- কহর্ব
- সংকলন
- গীতলি
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 44
- স্বরলিপি
- সুধির চন্দ্র কর
- রচনাকাল
- 23 August 1914(৭ ভাদ্র ১৩২১)
এখনও কোনো অনুবাদ নেই।