ওগো বধূ সুন্দরী
Ogo bodhu sundori
প্রকৃতি
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী, পুলকিত চম্পার লহো অভিনন্দন– পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন। এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের, পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন– পারুলের হিল্লোল, শিরীষের হিন্দোল, মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ– উল্লাস-উতরোল বেণুবনকল্লোল, কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন। তব আঁখিপল্লবে দিয়ো আঁকি বল্লভে গগনের নবনীল স্বপ্নের অঞ্জন॥
প্রতিবর্ণীকরণ
Ogo bodhu sundari, tumi modhumanjari, Pulakito champar laho obhinandano – Parner paatre phalgunraatre mukulito mollika-maalyer bandhano. Enechhi basonter anjali gandher, Palasher kumkum, chnaadinir chandano – Paruler hillol, shirisher hindol, manjul ballir bankimo kankano. Ullas-utorol benubonokallolo, Kompita kishaloye malayero chumbano. Tabo aankhipallabe diyo aanki ballabhe Gagoner naboneel swaponero anjano.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 199(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- কলিংড়া
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1924(১৩৩১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।