গান / বিচিত্র

ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী

Oi jhanjhar jhankare

বিচিত্র
ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী ।
কখন্ আমার খুলবে দুযার— নাইকো দেরি, নাইকো দেরি ॥
তোমার তো নয ঘরের মেলা, কোণের খেলা গো—
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুডে ফেরাফেরি ॥
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওযা—
তোমার বীণা বাজায প্রাণে বেরিযে যাওযা, হারিযে যাওযা ।
ভাঙল যাহা পডল ধুলায যাক্-না চুলায গো—
ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি ॥

প্রতিবর্ণীকরণ

Oi jhanjharo jhankare baajlo bheri, baajlo bheri.
Kakhon aamar khulbe duwar -   naaiko deri, naaiko deri.
Tomar to noy gharer mela, koner khela go -
Tomar sange bisham range jagot jure pheraphri.
Maron tomar paarer tori, knaadan tomar paaler haawa -
Tomar beena baajai praane beriye jaawa, haariye jaawa.
Bhaanglo jaaha porlo dhulay   jaak-na chulay go -
Bhorlo ja tai dekh-na, re bhaai, baatas gheri, aakash gheri.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান