গান / প্রেম

ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেডে দিতে

Oke badhibi ke re

প্রেম
ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেডে দিতে ।
ওর পথ খোলে রে বিদাযরজনীতে ॥
গগনে তার মেঘদুযার ঝাঁপে বুকেরই ধন বুকেতে ছিল চেপে,
প্রভাতবাসে গেল সে দ্বার কেঁপে—
এল যে ডাক ভোরের রাগিণীতে ॥
শীতল হোক বিমল হোক প্রাণ,
হৃদযে শোক রাখুক তার দান ।
যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো, সে ফাঁক দিযে আসুক তবে আলো—
বিজনে বসি পূজাঞ্জলি ঢালো
শিশিরে-ভরা সঁউতি-ঝরা গীতে ॥

প্রতিবর্ণীকরণ

Oke bnaadhibi kire,   habe je chere dite.
Or path khole re   bidaayrajonite.
Gagone taar meghduwaar jhnepe    bukeri dhan bukete chhilo chepe,
Probhatbaaye gelo se dwaar knape -
Elo je daak bhorer raaginite.
Shital hok bimal hok praan,
Hriday shok raakhuk taar daan.
Ja chhilo ghire shunye se milaalo,   se phnaak diye aasuk tabe aalo -
Bijane bnaashi pujanjali dhaalo
Shishire-bhara sneuti-jhara gite.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান