ওরা অকারণে চঞ্চল (ওরা অকারণে চঞ্চল ডালে)
Ora akarane chanchal
প্রেম ও প্রকৃতি
ওরা অকারণে চঞ্চল।
ডালে ডালে
দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল॥
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো
দিকে দিকে ওরা কী খেলা খেলালো,
মর্মরতানে প্রাণে ওরা আনে কৈশোরকোলাহল॥
ওরা কান পেতে
শোনে গগনে গগনে
নীরবের কানাকানি,
নীলিমার কোন্ বাণী।
ওরা প্রাণঝরনার উচ্ছল
ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,
চির তাপসিনী ধরণীর ওরা
শ্যামশিখা হোমানল॥ প্রতিবর্ণীকরণ
Ora akarone chanchal. Daale daale dole baayuhillole nabo pallobodal. Chharaaye chharaaye jhikimiki aalo Dike dike ora ki khela khelalo, Marmarotaane praane ora aane koishorokolahal. Ora kaan pete shone gagone gagone Nirabero kaanakaani, Nilimaro kon baani. Ora praanojharonaar uchhalo dhaar, jhariya jhariya bohe anibaar, Chiro taposini dharonir ora shyamoshikha homanal.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 80(প্রেম ও প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- কীর্তন
- তাল
- কাহারবা
- সংকলন
- নবিন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদারঅনাদিকুমার দস্তিদার১৯০৩–১৯৭৪সংগীতশিল্পী ও শিক্ষক; রবীন্দ্রসংগীতের অন্যতম প্রচারক।
- রচনাকাল
- 1931(১৩৩৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।