ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার
Ore bhiru tomar hate
পূজা
ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার।
হালের কাছে মাঝি আছে , করবে নদী পার॥
তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়–
চেয়ে দেখো ঢেউয়ের খেলা, কাজ কী ভাবনায়?
আসুক-নাকো গহন রাতি, হোক-না অন্ধকার–
হালের কাছে মাঝি আছে , করবে নদী পার॥
পশ্চিমে তুই তাকিয়ে দেখিস মেঘে আকাশ ডোবা,
আনন্দে তুই পুবের দিকে দেখ্-না তারার শোভা।
সাথি যারা আছে তারা তোমার আপন ব’লে
ভাবো কি তাই রক্ষা পাবে তোমারি ওই কোলে?
উঠবে রে ঝড়, দুলবে রে বুক, জাগবে হাহাকার–
হালের কাছে মাঝি আছে , করবে তরী পার॥ প্রতিবর্ণীকরণ
Ore bhiru, tomar haate naai bhubhoner bhaar. Haaler kaachhe maajhi aachhe, korbe tori paar. Tuphan jodi aase thaake tomar kiser daay - Chheye dekho dheu er khela, kaaj ki bhaabhonaay ! Aasuk-naako gahon raati, hok-na andhokaar - Haaler kaachhe maajhi aachhe, korbe tori paar. Poshchime tui taakiye dekhis meghe aakash doba, Aanonde tui puber dike dekh-na taarar shobha. Saathi jaara aachhe taara tomar aapon bole Bhaabo ki taai rokkha paabe tomari oi kole ! Utthbe re jhor, dulbe re buk, jaagbe haahakar - Haaler kaachhe maajhi aachhe, korbe tori paar.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 241(পূজা)
- উপ-পর্যায়
- আশ্বস
- রাগ
- খাম্বাজ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতলি
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 43
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 25 September 1914(৯ আশ্বিন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?