ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন সুরান্তর
Ore bokul parul ore 2
প্রেম ও প্রকৃতি
ওরে বকুল
পারুল, ওরে শালপিয়ালের বন,
কোন্খানে আজ
পাই আমার মনের মতন ঠাঁই।
যেথায় আমার
ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন॥
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
তোদের মাতামাতির নেই যে বিরাম
কোথাও অনুক্ষণ,
নেই একটি বিরল ক্ষণ
যেথায় আমার
ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন॥
ওরে বকুল পারুল, ওরে
শালপিয়ালের বন,
আকাশ নিবিড় করে তোরা
দাঁড়াস নে ভিড় করে
আমি
চাই নে, চাই নে, চাই নে এমন গন্ধ রঙের
বিপুল আয়োজন। আমি চাই নে।
অকূল অবকাশে
যেথায় স্বপ্নকমল ভাসে
এমন
দে আমারে একটি আমার গগন-জোড়া কোণ,
আমার একটি অসীম কোণ
যেথায় আমার
ফাগুন ভরে দেব দিয়ে আমার মন–
দিয়ে আমার সকল মন॥ প্রতিবর্ণীকরণ
Ore bokul paarul, ore shaalpiyaler bon, Konkhane aaj paai Aamar moner moton thnaai Jethaay aamar phaagun bhore debo diye aamar mon, Diye aamar sakol mon. Saara gagontale tumul ranger kolahale Toder maatamatir nei je biram kothaao onukhan, Nei ekti biralo khan Jethaay aamar phaagun bhore debo diye aamar mon, Diye aamar sakol mon. Ore bokul paarul, ore shaalpiyaler bon, Aakash nibir kore Tora dnaaras ne bhir kore - Aami chaai ne emon gandho ranger bipul aayojon. Akul abokashe Jethaay swapnokamol bhaase Emon dey aamare ekti aamar gagon jora kon, Jethaay aamar phaagun bhore debo diye aamar mon, Diye aamar sakol mon.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 67(প্রেম ও প্রকৃতি)
- তাল
- দাদরা
- স্বরবিতান খণ্ড
- 2
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1923(১৩৩০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?