ওরে, নূতন যুগের ভোরে
Ore nutan juger bhore
স্বদেশ
ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে
বৃথা সময় বিচার করে॥
কী রবে আর কী রবে
না, কী হবে আর কী হবে না,
ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?।
যেমন করে ঝর্না নামে দুর্গম পর্বতে
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে।
জাগবে ততই
শক্তি যতই হানবে তোরে মানা,
অজানাকে বশ ক’রে তুই করবি আপন জানা।
চলায় চলায় বাজবে জয়ের ভেরী—
পায়ের বেগেই পথ কেটে
যায়, করিস নে আর দেরি॥ প্রতিবর্ণীকরণ
Ore, nuton juger bhore Dish ne samoy kaatiye britha samoy bichar kore. Ki rabe aar, ki rabe naa, ki hobe aar, ki hobe na Ore hisaabi, Ei songshoyer maajhe ki tor bhaabhona mishabi ! Jemon kore jhorna naame durgomo parbote Nirbhabhonay jhaanp diye por ajaaniter pathe. Jaagbe tatoi shokti jatoi haanbe tore maana, Ajaanake bash kore tui korbi aapon jaana. Cholaay cholaay baajbe joyer bheri - Paayer begei path kete jaay, koris ne aar deri.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- স্বদেশ · 41(স্বদেশ)
- রাগ
- ভৈরবী
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৭
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- 1937(১৩৪৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।