তোরা নেই বা কথা বললি (ওরে, তোরা নেই বা কথা বললি)
Ore tora nei ba katha
স্বদেশ
ওরে, তোরা নেই বা কথা বললি,
দাঁড়িয়ে
হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী॥
মরিস মিথ্যে ব’কে
ঝ’কে, দেখে কেবল হাসে লোকে,
নাহয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি॥
অন্তরে তোর আছে কী
যে নেই রটালি নিজে নিজে,
নাহয় বাদ্যগুলো বন্ধ রেখে চুপেচাপেই চললি॥
কাজ থাকে তো কর্ গে না
কাজ, লাজ থাকে তো ঘুচা গে লাজ,
ওরে, কে যে
তোরে কী বলেছে নেই বা তাতে টললি॥ প্রতিবর্ণীকরণ
Ore tora nei ba katha bolli, Dnaariye haater moddhikhaane nei jaagali polli. Morish mithye boke jhoke, dekhe kebol haase loke, Naahoy niye aapon moner aagun mone monei jwolli. Antore tor aachhe ki je nei rotali nije nije, Naahoy baadyogulo bondho rekhe chupechaapei cholli. Kaaj thaake to kor ge na kaaj, laaj thaake to ghucha ge laaj, Ore, ke je tore ki bolechhe nei ba taate tolli.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- স্বদেশ · 27(স্বদেশ)
- রাগ
- বাউল-সুর
- তাল
- একতাল
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৬
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1905(১৩১২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।