গান / স্বদেশ

অরি ভুবনমনোমোহিনী, মা,

Oyi bhubanomanomohini ma

স্বদেশ
অরি ভুবনমনোমোহিনী, মা,
অরি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী ॥
নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,
অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী ॥
প্রথম প্রভাত উদয তব গগনে, প্রথম সামরব তব তপোবনে,
প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী ।
চিরকল্যাণমযী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন—
জাহ্নবীযমুনা বিগলিত করুণা পুণ্যপীযুষস্তন্যবাহিনী ॥

প্রতিবর্ণীকরণ

Oyi bhubanmonomohini ma,
Oyi nirmalosurjokarojjalo dharoni   janokojanonijanoni.
Nilsindhujalodhoutocharonotalo, anilbikampito-shyamalo-anchalo,
Ambarochumbitobhaalohimachalo shubhrotusharokiritini.
Prothamo probhate uday tabo gagone,    prothamo saamrobo tabo tapobone,
Protham prochaarito tabo banobhabone   gyanodharmo kato kaabbokaahini.
Chirokolyanmoyi tumi dhonyo,   deshbideshe bitorichho anno –
Janhobijamuna bigolito koruna punnopijusostannobaahini.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান