পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে,
মোদের পাড়ার থোড়া দূর দিয়ে
যাইয়ে॥
হেথা সা রে গা মা
-গুলি
সদাই করে চুলোচুলি,
কড়ি কোমল কোথা গেছে
তলাইয়ে॥
হেথা আছে তাল-কাটা বাজিয়ে–
বাধাবে সে কাজিয়ে।
চৌতালে ধামারে
কে কোথায় ঘা মারে–
তেরে-কেটে মেরে-কেটে ধাঁ-ধাঁ-ধাঁইয়ে॥
প্রতিবর্ণীকরণ
Paaye pori shono bhaai gaaiye,
Moder paarar thora dur diye jaaiye.
Hetha sa re ga ma -guli sadai kare chulochuli,
Kori komol kotha gechhe talaaiye.
Hetha aachhe taal-kaata baajiye -
Baadhabe se kaajiye.
Choutaale dhaamare
Ke kothay ghaa maare -
Tere-kete mere-kete dhnaa-dhnaa-dhnaaiye.
সুধীর চন্দ্র করসুধীর চন্দ্র কর১৯০৬–১৯৭৭রবীন্দ্রনাথের শেষ জীবনের খাস মুন্সী ও লিপিকার — অসুস্থ কবি মুখে বলে যেতেন, তিনি লিখে নিতেন। / শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
রচনাকাল
1935(১৩৪২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।