পথিক মেঘের দল জোটে ওই
Pothik megher dol
প্রকৃতি
পথিক
মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্ শোন্ রে মন রে
আমার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
দিক্-হারানো
দু:সাহসে সকল বাঁধন পড়ুক খসে,
কিসের বাধা ঘরের কোণের
শাসনসীমা-লঙ্ঘনে॥
বেদনা তোর বিজুলিশিখা জ্বলুক অন্তরে।
সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
অজানাতে করবি গাহন, ঝড় সে পথের
হবে বাহন–
শেষ করে দিস আপনারে তুই প্রলয়
রাতের ত্রন্দনে॥ প্রতিবর্ণীকরণ
Pothik megher dal jote oi shraabongagono-angone. Shon shon re, mon re aamar, udhaao hoye niruddesher sango ne. Dik haarano duhsahose sakol bnaadhon poruk khose, Kiser baadha gharer koner shaasansima-langhane. Bedona tor bijulshikha jaluk antore. Sarbonasher koris saadhon bajromantore. Ajanate korbi gaahon, jhar se pather habe baahon - Shesh kore dis aaponare tui proloy raater krandone.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 57(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- বাউল-সুর
- তাল
- দাদরা
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1923(১৩৩০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।