গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / প্রকৃতি
শরতে আজ কোন্ অতিথি এল (প্রভাতে আজ)
sharate aja kon atithi ela prabhate aja
প্রকৃতি
শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে।
আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে॥
নীল আকাশের নীরব কথা
শিশির-ভেজা ব্যাকুলতা
বেজে উঠুক
আজি তোমার বীণার তারে তারে॥
শস্যক্ষেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে,
ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলাধারে।
যে এসেছে তাহার মুখে দেখ্ রে
চেয়ে গভীর সুখে,
দুয়ার খুলে
তাহার সাথে বাহির হয়ে যা রে॥ এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →