Songs / Prakriti

শরতে আজ কোন্‌ অতিথি এল (প্রভাতে আজ)

sharate aja kon atithi ela prabhate aja

Prakriti
Share
শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে।

আনন্দগান গা রে হৃদয়,   আনন্দগান গা রে॥

    নীল আকাশের নীরব কথা
শিশির-ভেজা ব্যাকুলতা

       বেজে উঠুক
আজি তোমার বীণার তারে তারে॥

শস্যক্ষেতের সোনার গানে   যোগ দে রে আজ সমান তানে,

ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলাধারে।

   যে এসেছে তাহার মুখে   দেখ্ রে
চেয়ে গভীর সুখে,

       দুয়ার খুলে
তাহার সাথে বাহির হয়ে যা রে॥