প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
Preme prane gane gondhe
পূজা
৩১৬
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
প্লাবিত
করিয়া নিখিল দ্যুলোকে ভূলোকে
তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া॥
দিকে দিকে
আজি টুটিয়া সকল বন্ধ
মুরতি
ধরিয়া জাগিয়া উঠে আনন্দ,
জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া॥
চেতনা আমার
কল্যাণরসসরসে
শতদলসম
ফুটিল পরম হরষে
সব মধু তার চরণে তোমার ধরিয়া।
নীরব আলোকে
জাগিল হৃদয়প্রান্তে
উদার উষার
উদয়-অরুণকান্তি,
অলস আঁখির আবরণ গেল সরিয়া॥ প্রতিবর্ণীকরণ
Preme praane gaane gandhe aaloke pulake Plabito koriya nikhil dyuloke-bhuloke Tomaro amal amrito porichhe jhoriya. Dike dike aaji tutiya sakolo bandho Muroti dhoriya jaagiya utthe anondo, Jibano utthilo nibiro sudhay bhoriya. Chetona aamar kalyano-raso-sarase Shatodalosamo phutilo paromo haroshe Sabo modhu taar charone tomar dhoriya. Nirabo aaloke jaagilo hridoyopraante Udaar ushaar udayo-oruno kaanti, Aloso aankhiro aaborano gelo soriya.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 316(পূজা)
- উপ-পর্যায়
- আনোন্দো
- রাগ
- ভৈরবি
- তাল
- নবতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্বরবিতান খণ্ড
- 26
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / কন্গলিচরন সেন / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- November 1907(অগ্রহায়ণ ১৩১৪)
এখনও কোনো অনুবাদ নেই।