প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি অন্তর্যামী
Premer milanodine satya
আনুষ্ঠানিক সঙ্গীত
১০
প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি অন্তর্যামী
নমি তাঁরে আমি– নমি নমি।
বিপদে সম্পদে সুখে দুখে সাথি যিনি দিনরাতি অন্তর্যামী
নমি তাঁরে আমি– নমি নমি।
তিমিররাত্রে যাঁর দৃষ্টি তারায় তারায়,
যাঁর দৃষ্টি জীবনের মরণের সীমা পারায়,
যাঁর
দৃষ্টি দীপ্ত সূর্য-আলোকে অগ্নিশিখায়,
জীব-আত্মায় অন্তর্যামী
নমি তাঁরে আমি– নমি নমি।
জীবনের সব কর্ম সংসারধর্ম করো নিবেদন তাঁর চরণে।
যিনি নিখিলের সাক্ষী, অন্তর্যামী
নমি তাঁরে আমি– নমি নমি॥ প্রতিবর্ণীকরণ
Premero milanodine sotyo saakkhi jini antarjamee Nomi taare aami – nomi nomi. Bipade sampade sukhe dukhe saathi jini dinoraati antarjamee Nomi taare aami – nomi nomi. Timiroraatre jaar drishti taaray taaray, Jaar drishti jeebaner maroner seema paaray, Jaar drishti deepta surjyo-aloke ognishikhaay, jeeba-atmaay antarajanmee Nomi taare aami – nomi nomi. Jeebaner sab karmo songsardharmo karo nibedan tnaar charone. Jini nikhiler saakkhi, antarajami Nomi taare aami – nomi nomi.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- আনুষ্ঠানিক সঙ্গীত · 10(আনুষ্ঠানিক সঙ্গীত)
- রাগ
- ভৈরবী
- তাল
- কাহারবা
- স্থান
- Shantiniketan, Uttarayan
- স্বরবিতান খণ্ড
- 55
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 29 December 1939(১৪ পৌষ ১৩৪৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?