প্রভু, এলেম কোথায়
Probhu elem kothay
পূজা ও প্রার্থনা
প্রভু, এলেম কোথায়!
কখন বরষ গেল, জীবন বহে গেল–
কখন
কী-যে হল জানি নে হায়।
আসিলাম কোথা হতে, যেতেছি কোন্ পথে
ভাসিয়ে কালস্রোতে তৃণের প্রায়।
মরণসাগর-পানে চলেছি প্রতিক্ষণ,
তবুও দিবানিশি মোহেতে অচেতন।
এ জীবন অবহেলে আঁধারে
দিনু ফেলে–
কত-কী গেল চলে, কত-কী যায়।
শোকে তাপে জরজর অসহ যাতনায়
শুকায়ে গেছে প্রেম, হৃদয় মরুপ্রায়।
কাঁদিয়ে হলেম সারা, হয়েছি দিশাহারা–
কোথা গো ধ্রুবতারা কোথা গো হায়॥ প্রতিবর্ণীকরণ
Probhu, elem kothaay. Kakhon barosho gelo, jeeban bohe gelo - Kakhon kee-je holo jaani ne haay. Aasilam kotha hote, jetechhi kon pathe Bhaasiye kaalosrote triner praay. Maronosagoro-paane cholechhi protikhan, Tobuo dibaanishi mohete achetan. E jeeban abohele aandhare dinu phele - Kato-kee gelo chole, kato-kee jaay. Shoke taape jarojaro asaho jaatonaay Shukaiye gechhe prem, hriday moru praay. Knaadiye holem saara, hoyechhi dishahaara - Kotha go dhrubotaara kotha go haay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 13(পূজা ও প্রার্থনা)
- তাল
- আড়াঠেকা
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1883(১২৯০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?