প্রতিদিন আমি, হে জীবনস্বামী
Protidin ami hey
পূজা
১৭৯
প্রতিদিন আমি, হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে।
করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে॥
তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে–
নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে॥
তোমার বিচিত্র এ ভবসংসারে কর্মপারাবারপারে হে–
নিখিল ভুবনলোকের মাঝারে দাঁড়াব তোমারি সম্মুখে॥
তোমার এ ভবে মম কর্ম যবে সমাপন হবে হে–
ওগো রাজরাজ, একাকী নীরবে দাঁড়াব তোমারি সম্মুখে॥ প্রতিবর্ণীকরণ
Protidino aami, he jibanoswami, dnaarabo tomari sammukhe. Kori jorokoro, he bhubaneshwaro, dnaarabo tomari sammukhe. Tomaro apaar aakashero tale bijone birole he - Namro hridaye nayonero jole dnaarabo tomari sammukhe. Tomaro bichitro e bhabosongsaare karmoparabaropaare he - Nikhilo bhubonloker maajhare dnaarabo tomari sammukhe. Tomar e bhabe mamo karmo jabe samaapan habe he, Ogo raajoraaj, ekaki nirabe dnaarabo tomari sammukhe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 179(পূজা)
- উপ-পর্যায়
- সাধন ও সন্কল্প
- রাগ
- কফ়ি
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- নৈবেদ্য
- স্বরবিতান খণ্ড
- 24
- স্বরলিপি
- কন্গলিচরন সেন / ভিম্রও শস্ত্রি / A.A.Bake
- রচনাকাল
- 1901(১৩০৮)
ইংরেজি
Day after day, O lord of my life, shall I stand before thee face to face. With folded hands, O lord of all worlds, shall I stand before thee face to face. Under thy great sky in solitude and silence, with humble heart shall I stand before thee face to face. In this laborious world of thine, tumultuous with toil and with struggle, among hurrying crowds shall I stand before thee face to face. And when my work shall be done in this world, O King of kings, alone and speechless shall I stand before thee face to face.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস