পুষ্প দিয়ে মারো যারে
Puspo diye maro jare
পূজা
৫৯২
পুষ্প দিয়ে
মারো যারে চিনল না সে মরণকে।
বাণ খেয়ে যে পড়ে সে
যে ধরে তোমার চরণকে॥
সবার নিচে ধুলার ’পরে ফেলো যারে মৃত্যুশরে
সে যে তোমার কোলে পড়ে, ভয় কি বা তার পড়নকে?।
আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ,
নয়ন মেলে দেখল না সে রুদ্র মুখের আনন্দ।
মজল না সে চোখের জলে, পৌঁছল না চরণতলে,
তিলে তিলে পলে পলে ম’ল যেজন পালঙ্কে॥ প্রতিবর্ণীকরণ
Pushpo diye maaro jaare chinlo na se maronke. Baan kheye je pare se je dhare tomar chanronke. Sabar niche dhular pare phelo jaare mrityu-share Se je tomar kole pare, bhay ki ba taar paronke? Aarame jaar aaghat dhaaka, kalonko jaar sughandho, Nayon mele dekhlo na se rudro mukher aanondo. Mojlo na se chokher jale, pnouchholo na charontale, Tile tile pale pale molo jejon paalonke.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 592(পূজা)
- উপ-পর্যায়
- শেশ
- রাগ
- ছায়ানট
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গীতালি
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪২ (অরূপরতন)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 5 October 1914(১৯ আশ্বিন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।