সাধের কাননে মোর
Sadher kanone mor
প্রেম ও প্রকৃতি
সাধের কাননে
মোর
রোপণ করিয়াছিনু
একটি লতিকা, সখী, অতিশয় যতনে।
প্রতিদিন
দেখিতাম
কেমন সুন্দর ফুল
ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।
প্রতিদিন
সযতনে
ঢালিয়া দিতাম জল,
প্রতিদিন ফুল তুলে গাঁথিতাম মালিকা।
সোনার
লতাটি আহা বন করেছিল
আলো–
সে লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?
কেমন বনের
মাঝে
আছিল মনের সুখে
গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে।
প্রেমের সে
আলিঙ্গনে
স্নিগ্ধ রেখেছিল তারে
কোমল পল্লবদলে নিবারিয়া আতপে।
এতদিন ফুলে
ফুলে
ছিল ঢলোঢলো মুখ,
শুকায়ে গিয়াছে আজি সেই মোর লতিকা।
ছিন্ন
অবশেষটুকু
এখনো জড়ানো বুকে–
এ লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?। প্রতিবর্ণীকরণ
Saadher kaanone mor ropan koriyachhinu Ekti lotika, sokhi, otishoy jatone. Protidin dekhitam kemon sundar phul Phutiyachhe shato shato haasi haasi aanone. Protidin sajotane dhaaliya ditam jal, Protidin phul tule gnaahtitam maalika. Sonar latati aaha bon korechhilo aalo – Se lata chhnirite aachhe niraday baalika ? Kemon boner maajhe aachhilo moner sukhe Gnaathe gnaathe shire shire jaraiya paadape. Premer se aalingane snigdho rekhechhilo taare Komal pallabodale nibariya aatape. Etodin phule phule chhilo dhalodhalo mukh, Shukaye giyachhe aaji sei mor lotika. Chhinno abosheshtuku ekhano jarano buke – E lata chhnirite aachhe niraday baalika ?
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 30(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- জয্জযন্তি
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- শৈশব সন্গীত
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1877(১২৮৪)
এখনও কোনো অনুবাদ নেই।