সারা নিশি ছিলেম শুযে বিজন ভুঁযে
Sara nishi chhilem
প্রকৃতি
সারা নিশি ছিলেম শুযে বিজন ভুঁযে আমার মেঠো ফুলের পাশাপাশি, তখন শুনেছিলাম তারার বাঁশি ॥ যখন সকালবেলা খুঁজে দেখি স্বপ্নে-শোনা সে সুর একি আমার মেঠো ফুলের চোখের জলে সুর উঠে ভাসি ॥ এ সুর আমি খুঁজেছিলাম রাজার ঘরে, শেষে ধরা দিল ধরার ধূলির 'পরে । এ যে ঘাসের কোলে আলোর ভাষা আকাশ-হতে-ভেসে-আসা— এ যে মাটির কোলে মানিক-খসা হাসিরাশি ॥
প্রতিবর্ণীকরণ
Saara nishi chhilem shuye bijan bhnuye Aamar metho phuler paashapaashi, Takhono sunechhilem taarar bnaashi. Jakhon sakalbela khnuje dekhi swapne-sona se sur eki Aamar metho phuler choker jale sur uthe bhaasi. E sur aami khnujechhilem raajar ghare, Sheshe dhara dilo dharar dhulir pare. E je ghaaser kole aalor bhaasha aakash-hote-bhese-aasa - E je maatir kole maanik-khasa haasiraashi.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 158(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- পিলু-বরোয়া
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শরৎ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৪ (নবগীতিকা) / ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1921(১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।