সকল ভয়ের ভয় যে তারে
Sakal bhoyer bhoy je
পূজা
৪৮৬
সকল ভয়ের ভয় যে তারে কোন্ বিপদে কাড়বে?
প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্ কালে সে ছাড়বে॥
নাহয় গেল সবই
ভেসে, রইবে তো সেই সর্বনেশে,
যে লাভ সকল ক্ষতির শেষে সে লাভ কেবল বাড়বে॥
সুখ নিয়ে, ভাই, ভয়ে
থাকি, আছে আছে দেয় সে ফাঁকি–
দুঃখে যে সুখ থাকে বাকি কেই বা সে সুখ নাড়বে?
যে পড়েছে পড়ার
শেষে ঠাঁই পেয়েছে তলায়
এসে,
ভয় মিটেছে, বেঁচেছে সে–তারে কে আর পাড়বে?। প্রতিবর্ণীকরণ
Sakol bhoyer bhoy je taare kon bipade kaarbe? Praaner sange je praan gnaatha kon kaale se chhaarbe? Naahay gelo sabi bhese roibe to sei sarboneshe, Je lobhe sakol khotir seshe se laabh kebol baarbe. Sukh niye, bhaai, bhaye thaaki, aachhe aachhe dey se phnaaki, Dukhe je sukh thaake baaki kei ba se sukh naarbe? Je porechhe paraar sheshe tthai peyechhe talaay ese, Bhoy mitechhe bnechechhe se taare ke aar paarbe?
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 486(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- বেহগ
- তাল
- তেযোর
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- প্রযশ্চিত্ত
- স্বরবিতান খণ্ড
- 9
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয
- রচনাকাল
- 1909(১৩১৬)
এখনও কোনো অনুবাদ নেই।