সংসার যবে মন কেড়ে লয়
Sangsar jabe mon kere
পূজা
৪৭৯
সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
তখনো, হে
নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান॥
অন্তরযামী, ক্ষমো সে
আমার শূন্য মনের বৃথা উপহার–
পুষ্পবিহীন
পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান॥
ডাকি তব
নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে–
নিবিড়
প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।
সহসা একদা আপনা হইতে ভরি দিবে
তুমি তোমার অমৃতে,
এই ভরসায়
করি পদতলে শূন্য হৃদয় দান॥ প্রতিবর্ণীকরণ
Sangsar jabe mon kere loy, jaage na jakhon praan, Takhon hey naath, pronomi tomay gaahi bose tabo gaan. Antarjaami, khamo se aamar sunno moner britha upohaar - Pushpobihin puja ayojan, bhaktibihin taan. Daaki tabo naam shushko kanthe, aasha kori praanpane - Nibir premer saros barosha jodi neme aase mone. Sahosa ekoda aapona hoite bhori dibe tumi tomar amrite, Ei bharosay kori padotale sunno hridoy daan.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 479(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- ভৈরবী
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- নৈবেদ্য
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২৭
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন / দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1901(১৩০৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।