সংসারেতে চারি ধার
Sangsarete chari dhar
পূজা ও প্রার্থনা
সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার, নয়নে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই॥ চৌদিকে বিষাদঘোরে ঘেরিয়া ফেলেছে মোরে, তোমার আনন্দমুখ হৃদয়ে দেখিতে পাই॥ ফেলিয়া শোকের ছায়া মৃত্যু ফিরে পায় পায়, যতনের ধন যত কেড়ে কেড়ে নিয়ে যায়। তবু সে মৃত্যুর মাঝে অমৃতমুরতি রাজে, মৃত্যুশোক পরিহরি ওই মুখপানে চাই॥ তোমার আশ্বাসবাণী শুনিতে পেয়েছি প্রভু, মিছে ভয় মিছে শোক আর করিব না কভু। হৃদয়ের ব্যথা কব, অমৃত যাচিয়া লব, তোমার অভয়-কোলে পেয়েছি পেয়েছি ঠাঁই॥
প্রতিবর্ণীকরণ
Sangsarete chaari dhaar koriyachhe andhokaar, Nayone tomar jyoti adhik phutechhe taai. Choudike bishadoghore gheriya phelechhe more, Tomaro aanondomukho hriday dekhite paai. Pheliya shokher chhaaya mrityu phire paay paay, Jatoner dhan jato kere kere niye jaay. Tabu se mrityur maajhe amritamurati raaje, Mrityushok porihori oi mukhopaane chaai. Michhe bhay michhe shok aar koribo na kobhu. Hridayer byatha kabo, amrito jaachiya labo - Tomar abhay-kole peyechhi thnaai.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 14(পূজা ও প্রার্থনা)
- তাল
- Ara-Theka
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 8
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1883(১২৯০)
এখনও কোনো অনুবাদ নেই।