সন্ত্রাসের বিহ্বলতা (সঙ্কোচের বিহ্বলতা)
Sankocher biwhalata
স্বদেশ
সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান,
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো
ভয়, আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।
মুক্ত করো
ভয়, নিজের ’পরে করিতে ভর না রেখো সংশয়।
ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
নীরব হয়ে, নম্র হয়ে, পণ করিয়ো প্রাণ।
মুক্ত করো
ভয়, দুরূহ কাজে নিজেরই দিয়ো কঠিন পরিচয়॥ প্রতিবর্ণীকরণ
Sankocher bihwabalata nijere apomaan. Sankater kalpanate hoyo na mriyomaan. Mukto karo bhay, aapona-maajhe shakti dharo nijere karo jay. Durbalere rokkha karo, durjanere haano, Nejere deen nihsahay jeno kabhu na jaano. Mukto karo bhay, nijer pare karite bhar na rekho sangshay. Dharmo jabe shankhorabe koribe aahwban Neerab hoye namra hoye pan koriyo praan. Mukto karo bhay, duruha kaaje nijeri diyo kothin porichay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- স্বদেশ · 11(স্বদেশ)
- রাগ
- ইমন-কল্যাণ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্থান
- হামবুর্গ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1930(১৩৩৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।