সে যে পাশে এসে বসেছিল
Se je pashe ese
প্রেম
সে যে পাশে এসে বসেছিল, তবু জাগি নি। কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনি॥ এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে– স্বপন-মাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী॥ জেগে দেখি দখিন-হাওয়া, পাগল করিয়া গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া। কেন আমার রজনী যায়, কাছে পেয়ে কাছে না পায়– কেন গো তার মালার পরশ বুকে লাগে নি॥
প্রতিবর্ণীকরণ
Se je paase ese bosechhilo, tobu jaagi ni. Ki ghum tore peyechhilo hatobhaagini. Esechhilo nirabo raate, binakhaani chhilo haate - Swapanomaajhe baajiye gelo gobhir raagini. Jege dekhi dokhin-haawa, paagol koriya Gondho taahar bhese beray aandhar bhoriya. Keno aamar rajoni jaay, kaachhe peye kaache na paay - Keno go taar maalar parosh buke laage ni.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 267(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- খম্বজ
- তাল
- তেযোর
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্থান
- বোল্পুর
- স্বরবিতান খণ্ড
- 38
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 25 April 1910(১২ বৈশাখ ১৩১৭)
ইংরেজি
He came and sat by my side but I woke not. What a cursed sleep it was, O miserable me! He came when the night was still; he had his harp in his hands, and my dreams became resonant with its melodies. Alas, why are my nights all thus lost? Ah, why do I ever miss his sight whose breath touches my sleep?
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস