সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জান
Sei bhalo sei bhalo
প্রেম
সেই ভালো
সেই ভালো, আমারে না হয় না জান।
দূরে গিয়ে
নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো॥
মোর বসন্তে লেগেছে তো সুর,
বেণুবনছায়া হয়েছে মধুর–
থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো॥
গোপনে
দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা।
উতল আঁচল,
এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা।
তোমাতে আমাতে হয় নি যে কথা
মর্মে আমার আছে সে বারতা–
না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো॥ প্রতিবর্ণীকরণ
Sei bhaalo sei bhaalo, aamare na hoy na jaano. Dure giye noi dukkho debe, kaachhe keno laaje laajano. Mor basante legechhe to sur, benu bano chhaaya hoyechhe modhur - Thaak-na emni gandhe bidhur milanokunja saajano. Gopane dekhechhi tomar byakul nayone bhaaber khela. Utalo aanchol elothelo chul dekhechhi jharer bela. Tomate aamate hoyni je katha marme aamar aachhe se baarota - Na bala baanir niye aakulata aamar bnaashiti baajano.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 190(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- খাম্বাজ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- প্রোবসি
- স্বরবিতান খণ্ড
- 3
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1926(১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?