সেই তো বসন্ত ফিরে এল, হৃদযের বসন্ত ফুরায হায রে
Sei to basanta phire elo
প্রকৃতি
সেই তো বসন্ত ফিরে এল, হৃদযের বসন্ত ফুরায হায রে । সব মরুময, মলয-অনিল এসে কেঁদে শেষে ফিরে চলে যায হায রে ॥ কত শত ফুল ছিল হৃদযে, ঝরে গেল, আশালতা শুকালো— পাখিগুলি দিকে দিকে চলে যায । শুকানো পাতায ঢাকা বসন্তের মৃতকায, প্রাণ করে হায-হায হায রে ॥ ফুরাইল সকলই । প্রভাতের মৃদু হাসি, ফুলের রূপরাশি, ফিরিবে কি আর । কিবা জোছনা ফুটিত রে কিবা যামিনী— সকলই হারালো, সকলই গেল রে চলিযা, প্রাণ করে হায হায হায রে ॥
প্রতিবর্ণীকরণ
Sei to basonto phire elo, hridayer basonto phuray haay re. Sab marumay, malay anilo ese knede sheshe phire chole jaay haay re. Kato sato phul chhilo hridaye, jhore galo, aashalata shukalo - Paakhiguli dike dike chole jaay. Sukano paatay dhaaka basonter mritokaay, Praano kare haay-haay haay re. Phurailo sakoli. Probhater mridu haasi, phuler ruporaasi, phiribe ki aar. Kiba jochona phutito re kiba jaamini - Sakoli haaralo, sakoli gelo re choliya, praano kare haay-haay haay re.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 278(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- বহার
- তাল
- ত্রিতাল
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 10
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1885(১২৯২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?