গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / প্রকৃতি
সেই তো বসন্ত ফিরে এল (হায় রে সেই তো বসন্ত ফিরে এল)
sei to vasanta phire ela haya re sei to vasanta phire ela
প্রকৃতি
সেই তো বসন্ত ফিরে
এল, হৃদয়ের বসন্ত কোথায় হায় রে।
সব মরুময়, মলয়-অনিল
এসে কেঁদে শেষে ফিরে চলে
যায় হায় রে॥
কত শত ফুল ছিল
হৃদয়ে, ঝরে গেল, আশালতা শুকালো,
পাখিগুলি দিকে দিকে চলে যায়।
শুকানো পাতায় ঢাকাবসন্তের মৃতকায়,
প্রাণ করে হায়-হায় হায় রে॥
ফুরাইল সকলই।
প্রভাতের মৃদু
হাসি, ফুলের রূপরাশি, ফিরিবে কি
আর।
কিবা জোছনা ফুটিত রে কিবা যামিনী–
সকলই হারালো, সকলই গেল রে
চলিয়া, প্রাণ করে হায় হায় হায়
রে॥ এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →