Songs / Prakriti

সেই তো বসন্ত ফিরে এল (হায় রে সেই তো বসন্ত ফিরে এল)

sei to vasanta phire ela haya re sei to vasanta phire ela

Prakriti
Share
সেই তো বসন্ত ফিরে
এল,   হৃদয়ের বসন্ত কোথায়   হায় রে।

 সব মরুময়,   মলয়-অনিল
এসে   কেঁদে শেষে   ফিরে চলে
যায়   হায় রে॥

      কত শত ফুল ছিল
হৃদয়ে,   ঝরে গেল,   আশালতা শুকালো,

পাখিগুলি দিকে দিকে চলে যায়।

শুকানো পাতায় ঢাকাবসন্তের মৃতকায়,

প্রাণ করে হায়-হায়   হায় রে॥

ফুরাইল সকলই।

      প্রভাতের মৃদু
হাসি,   ফুলের রূপরাশি,   ফিরিবে কি
আর।

কিবা জোছনা ফুটিত রে   কিবা যামিনী–

 সকলই হারালো,   সকলই গেল রে
চলিয়া,   প্রাণ করে হায় হায়   হায়
রে॥