শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি
Sharat tomar arun alor
প্রকৃতি
শরৎ,
তোমার অরুণ আলোর অঞ্জলি
ছড়িয়ে গেল
ছাপিয়ে মোহন অঙ্গুলি॥
শরৎ,
শিশির-ধোওয়া কুন্তলে
বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে
আজ
প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি॥
মানিক-গাঁথা ওই-যে তোমার কঙ্কণে
ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে।
কুঞ্জছায়া
গুঞ্জরণের সঙ্গীতে
ওড়না ওড়ায়
একি নাচের ভঙ্গীতে,
শিউলিবনের
বুক যে ওঠে আন্দোলি॥ প্রতিবর্ণীকরণ
Sharot, tomar aarun aalor anjali. Chhoariye gelo chhaapiye mohono anguli. Sharot, tomar shishiro-dhowa kuntale Boner-pathe-lutiye-para anchale Aaj probhater hriday othe chancholi. Maanik gnaatha oi-je tomar kankone Jhilik laagay tomaro shyamolo angone. Kunjochhaaya gunjaraner songite Orna orao eki naacher bhongite, Shiuliboner buk je othe aandoli.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 153(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- খাম্বাজ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শরৎ
- সংকলন
- গীতালি
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫০ (শেফালি)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 4 September 1914(১৯ ভাদ্র ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।